Sunday, September 20, 2015

ইউটিউব থেকে আয় করার সহজ উপায় গুলা দেখে নিন


ইউটিউব থেকে আয় একটি জনপ্রিয় উপায়। বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব থেকেও আপনি আয় করতে পারবেন কইয়েকটি বিশেষ উপায়ে। ভিডিও তৈরি করে অনেকেই ইউটিউব থেকে আয় করছেন। তবে আপনি কেন পারবেন না। এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের দেখাতে চেষ্টা করব কিভাবে ইউটিউব থেকে আয় করা যায়।
নিচে কয়েকটা পদ্ধতি আলোচনা করা হলো:
ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করুন। আর আপনার যদি কোনও ভিডিও ক্যামেরা না থাকে তাহলে আপনি এক্ষেত্রে আপনার কম্পিউটার ব্যবহার করতে পারেন। একটা বিষয়কে মাথায় রাখবেন, তা হলো- আপনাকে অবশ্যই মজাদার/ শিক্ষনীয় ভালো মানের ভিডিও তৈরি করতে হবে। যদি আপনি আপনার চ্যানেলটিকে টিউটোরিয়ালের নির্ভর করতে চান তবে আপনি এখানে ভিডিও টিউটোরিয়ালই আপলোড করেন অন্য কিছু নয়। কিংবা যদি ভিডিও গান বা নাটক এর চ্যানেল বানাতে চান তবে তাও বেশ জনপ্রিয় হতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে আপনি যখন আপনার ভিডিও গুলি আপলোড দেবেন, তখন অবশ্যই আপনার কী-ওয়ার্ডগুলো দিয়ে দেবেন এবং সাথে সাথে আপনার ভিডিও এর ডেসক্রিপশনটাও দিয়ে দেবেন। এবার আপনার আপলোডকৃত ভিডিও বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করুন। কারণ শুধু আপলোড করে দিলেই হবে না জনপ্রিয় হতে হলে আপনার ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন: ফেসবুক, টুইটার, গুগোল+ ইত্যাদি সমূহে শেয়ার করুন।
আপনার ভিডিওয়ের জন্য ব্যাকলিংক তৈরী করুন। একটা কথা ভাল করে মনে রাখবেন, YouTube ভিডিও পাবলিশিংও এক ধরনের ব্লগিং। তাই, আপনাকে ইউটউব, গুগোল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে ভাল অবস্থানে আসার জন্য অবশ্যই কিছু ব্যাকলিংক তৈরী করতে হবে। শুধু আপনার টপিক রিলেটেড সাইটে লিংক তৈরি করুন। আপনার প্রতিযোগীদের বা আপনার মত কাজ করছেন এরকম লোকদের অনুসরণ করুন। আপনি যদি সফল হতে চান, তাহলে আপনার প্রতিযোগীদেরকে অনুসরণ করুন। দেখুন তারা কিভাবে সফল হচ্ছেন। তাদের সফলতার ইতিহাসটা পড়ুন।

কিভাবে ইউটিউব থেকে আয় করবেন :
আপনি যদি উন্নতমানের জনপ্রিয় ভিডিও তৈরি করতে পারেন, বা আপনার চ্যানেল জনপ্রিয় হয় তাহলে আপনি ইউটিউবের এ্যাডসেন্স পার্টনারশিপ থেকেই একটা অফার পেতে পারেন। ওরা আপনাকে পার্টনার করলে প্রতি মাসে একটা ভাল এমাউন্টের টাকা দেবে। এই লিংকে ক্লিক করে YouTube Partnership পার্টনারশিপের জন্য আবেদন করতে পারেন। যদি তারা আপনাকে রিজেক্ট করে তাহলে ‍পুনরায় এপ্লাই করার জন্য আপনাকে আরো ২ মাস অপেক্ষা করতে হবে। আর যদি আপনার চ্যানেলকে তারা একসেপ্ট করে তাহলে তো গেল। কারণ, তারা আপনাকে প্রতি মাসে $200 দেবে।
এছাড়াও বিভিন্ন পণ্যের ভিডিও রিভিউ দিয়ে বা বিভিন্ন এ্যাডভারটাইজিং ভিডিওয়ের মাঝে দিয়ে আয় করা যায়। এছাড়া ভিডিওয়ের ডিসক্রিপশনে বিভিন্ন পণ্যের এফিলিয়েট লিংক দিয়ে দি্তে পারেন। কোনও পণ্য বিক্রয় হলেই আপনি টাকা পাবেন। তাছাড়া আপনি যদি সুন্দর একটা নামের বা ভালো কী-ওয়ার্ডের চ্যানেলের মালিক হন তবে সেটা পরে বিক্রি করে দিতে পারেন। অনেকেই আছে যারা টার্গেটেড কিওয়ার্ডের বা সুন্দর নামের চ্যানেল ক্রয় করে থাকেন। যদিও ইউটিউব অফিসিয়ালি এটা সাপোর্ট করে না কিন্তু তার পরেও হয়। তবে এটা সময় সাপেক্ষ। মোট কথা আপনি যদি কোয়ালিটি সম্পন্ন জনপ্রিয় ভিডিও তৈরী করতে পারেন, তাহলে আপনিও ইউটিউব থেকে আয় করতে পারেন বেশ কয়েক হাজার হাজার টাকা।
নিচে কয়েকজন ব্যাক্তির নাম ও তাদের আয়ের পরিমান উল্লেখ করা হলো-
1. Shane Dawson (431 million views and earn $315,000)
2. The Annoying Orange (349 mil views and earn $288,000)
3. Philip DeFranco (248 mil views and earn $181,000)
4. Ryan Higa (206 mil views and earn $151,000)
5. Fred (200 mil views and earn $146,000)

Wednesday, September 2, 2015

১০ টি উপায়ে বাড়িয়ে তুলুন আপনার ইউটিউব ভিডিওর ভিউয়ার

- মোহাম্মদ আসিফ

গুগলের সার্চ রেজাল্টে কোনও ওয়েবসাইট বা নির্দিষ্ট পেজকে প্রথমে আনতে চাইলে যেমন সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করতে হয় ঠিক তেমনি ইউটিউবের সার্চ রেজাল্টে কোনও ভিডিও কে প্রথমে আনতে হলে ইউটিউব ভিডিও অপ্টিমাইজেশন করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় নতুন কোনও ভিডিও পাবলিশ করার কিছুক্ষণ পরেই সেটা গুগলের সার্চ রেজাল্টে টপ শো করছে কিন্তু সেখান থেকে আবার খুব দ্রুত হারিয়েও যাচ্ছে, সেটা হয় শুধু মাত্র প্রপার অপ্টিমাইজেশনের অভাবে।


ইউটিউব ভিডিও অপ্টিমাইজেশন (Youtube Video Optimization):

নিম্নোক্ত ফ্যাক্টগুলো তখনই কাজে লাগবে যখন আপনার ভিডিওটি ভিওয়ারকে ভ্যালু দিতে পারবে। ভিডিওটি হতে হবে সুন্দর আর ইনফরমেটিভ।
ইউটিউব ভিডিও র‍্যাঙ্কে আনতে "অনপেজ অপটিমাইজেশন " আর "অফপেজ অপটিমাইজেশন" দুটোর গুরুত্ব রয়েছে। চলুন দেখা যাক ইউটিউব অপ্টিমাইজেশন কিভাবে করতে হয়।



অনপেজ অপটিমাইজেশন (On Page Optimization):

১. রিলেভেন্ট কিওয়ার্ডসঃ একটি ওয়েবসাইটের কিওয়ার্ডেরস মতই একটি ভিডিওর কিছু রিলেভেন্ট কিওয়ার্ডস থাকবে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ! রিলেভেন্ট কিওয়ার্ডসের ভিডিও গুলোই সবসময় ইউটিউব সার্চে সবার উপরে প্রদর্শিত হয়। ভিডিও ডেসক্রিপশনের প্রথম ৫০ শব্দের মধ্যে সবচাইতে রিলেভেন্ট কিওয়ার্ড উল্লেখ করা জরুরি।

২. ভিডিও টাইটেলঃ ভিডিওর টাইটেলে সবচেয়ে টার্গেটেড কিওয়ার্ড দিতে হবে। টাইটেলে ভুল করে কোনওভাবেই ভিসিটরকে বিভ্রান্ত করা যাবেনা! কিওয়ার্ড দিয়ে টাইটেল শুরু করতে হবে আর খুব বেশি আকর্ষণীয় করতে হবে যেন দেখা মাত্রই বুঝা যায় এটাই সঠিক ভিডিও। কোনও ধারাবাহিক ভিডিওর ক্ষেত্রে প্রতিটা ভিডিওর টাইটেলে সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে,এতে এর আগের আর পরের সিরিয়ালের ভিডিওটি ইউটিউবের সাজেস্টেড ভিডিওস এ শো করাবে।

৩. ভিডিও ট্যাগঃ রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে ভিডিও ট্যাগ পূরণ করতে হবে যেন ইউটিউব বুঝতে পারে এটা কিসের ভিডিও। ইউটিউব আপনার এই ট্যাগগুলো দেখেই ভিওয়ারের কাছে আপনার ভিডিও দেখাবে।

৪. ভিডিও ডেসক্রিপশনঃ খুব সুন্দর করে ইউটিউব ভিডিও এর ডেসক্রিপশন লিখতে হবে। সাধারণত ৩০০+ শব্দের ডেসক্রিপশন ইউটিউব প্রাধান্য দেয়। ডেসক্রিপশন হতে হবে ইউনিক আর সাজানো যেখানে ভিডিওর ব্যাপারে ইনফরমেশন দেয়া থাকবে। ডেসক্রিপশনে ৪ বার কি ওয়ার্ড উল্লেখ করা ভাল।

৫. থাম্বনেলসঃ থাম্বনেল একটি ভিডিওর প্রথম ইম্প্রেশন তৈরি করে। ভিডিও আপলোডের আর প্রোসেসিং এরপর ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে ভিডিও থেকে ৩টি স্ন্যাপ নিয়ে থাম্বনেল সাজেস্ট করে তবে সবসময়ই কাস্টম থাম্বনলকে ইউটিউব র‍্যাঙ্ক করার জন্য গুরুত্ব দিয়ে থাকে।

৬. ভিডিও ট্রান্সক্রিপ্টঃ ভিডিও র‍্যাঙ্ক করাতে ট্রান্সক্রিপ্টের গুরুত্ব আছে। সবচেয়ে ভাল কি ওয়ার্ড গুলো দিয়ে ভিডিও ট্রান্সক্রিপ্ট তৈরি করতে হয়।

৭. চ্যানেল অথারিটিঃ ইউটিউব চ্যানেল অথারিটি ভিডিও র‍্যাঙ্কে ভূমিকা রাখে। চ্যানেল অথারিটি বলতে ভিডিও ভিউ এর সাথে সাথে এঙ্গেজমেন্ট বৃদ্ধি , সাবস্ক্রাইবার এবং ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজগুলোর সাথে চ্যানেলের লিঙ্কিং।

মূলত এগুলোই ইউটিউব ভিডিও র‍্যাঙ্কিং এর জন্য অনপেজ অপটিমাইজেশন। চলুন এবার জানা যাক অফপেজ অপটিমাইজেশনে কি কি করা লাগে।

অফপেজ অপটিমাইজেশন (Off Page Optimization):

১. হাই রিটেনশন ভিউসঃ কতজন মানুষ আপনার ভিডিও দেখলো আর দেখলেও কত সময় দেখলো সেটা অনেক জরুরি। হাই রিটেনশন ভিউ মূলত ভিডিওর টোটাল লেন্থের অন্তত ৫০%-৬০% পর্যন্ত দেখাকে বুঝায়।

২. ভিডিও টিউমেন্টসঃ ভিডিও র‍্যাঙ্ক এবং চ্যানেল অথারিটি বাড়াতে টিউমেন্ট অনেক গুরুত্বপূর্ণ! একটি ভাল ভিডিওতে অনেক পজিটিভ টিউমেন্ট থাকে, এর মানে ভিওয়ার ভিডিওটি গুরুত্ব দিয়েছে। কোনও ভাল টিউমেন্টে ধন্যবাদ কিংবা কারো প্রশ্নের উত্তর দিয়ে এঙ্গেজমেন্ট বাড়ানো র‍্যাঙ্কের জন্য গুরুত্বপূর্ণ। আবার নিজ থেকে বসে বসে টিউমেন্ট করতে যাবেন না কারণ ইউটিউব স্প্যাম টিউমেন্ট বুঝতে পারে।

৩. সাবস্ক্রাইবারসঃ ভিওয়ার ভিডিওটি পছন্দ করলে পরবর্তী ভিডিও বা আপডেটের জন্য সাবস্ক্রাইব করবে যেটা শুধু ইউটিউব না বরং গুগলের কাছেও প্রাধান্য সৃষ্টি করবে।

৪. ফেভারিটসঃ ভিডিও র‍্যাঙ্কের অন্যতম ফ্যাক্ট হচ্ছে কতজন মানুষ ভিডিওটি ফেভারিট করলো আর আর “Watch Later” লিস্টে অন্তর্ভুক্ত করলো।

৫. থাম্বস আপস/ডাউনস বা লাইকস/ডিজলাইকসঃ ভিডিও লাইক বা ডিজলাইকের উপর ভিডিও র‍্যাঙ্ক নির্ভর করে। কেউ ভিডিও পছন্দ করলে থাম্বস আপ দিবে আর বিরক্ত হলে থাম্বস ডাউন করবে। এটা ভিজিটরের কাছে ভিডিও এর ভিডিও কোয়ালিটি আর নির্ভরশীলতাও প্রকাশ করে।

৬.ব্যাকলিঙ্কসঃ ইনবাউন্ড লিঙ্কসমূহকে ইউটিউব ব্যাংকলিঙ্কস হিসেবে গণ্য করে। রিলেভেন্ট ব্যাকলিঙ্কস ইউটিউব ভিডিও র‍্যাঙ্কের জন্য উপকারী।

৭. সোশ্যাল শেয়ারস এবং এম্বেডসঃ ইউটিউব ভিডিও র‍্যাঙ্কের ক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার এবং ব্লগ টিউনে এম্বেডের অনেক অনেক গুরুত্ব আছে।

এগুলোই ইউটিউব ভিডিও র‍্যাঙ্কিং এর জন্য অফপেজ অপটিমাইজেশনের কিছু কাজ।


কিছু কাজ যা ভুলেও করবেন নাঃ

* অন্য কারো ভিডিও ডাউনলোড করে সেটা আপলোড করবেন না। কিংবা কপিরাইটেড ভিডিও পাবলিশ করবেন না।

* ইউটিউবে ভিডিও আপলোড করার পর সেইম অ্যাকাউন্ট লগিন করা সময় নিজ থেকে View বাড়ানোর চোরা বুদ্ধি পরিহার করা উচিত। এতে চ্যানেল ব্যান খাওয়ার সমূহ সম্ভাবনা আছে!

*ইউটিউব ভিউ এর সাথে সাথে লাইক/ডিজলাইকের একটা নির্দিষ্ট অনুপাত মেইন্টেইন করে। ভুলেও নিজ থেকে এগুলো করার চেষ্টা করবেন না। এগুলো করলে ইউটিউব পুরো চ্যানেলকেই ব্যান করে দিতে পারে।

ইউটিউব মার্কেটিং কেন করবেন? কি করবেন? কোথায় করবেন?


Tuesday, September 1, 2015

সেরা সফটওয়্যার Camtasia দিয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করার পদ্ধতি

সেরা সফটওয়্যার Camtasia দিয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করার ভিডিও টিউটোরিয়াল এখানে দেয়া হল। এখানে ৫টি ভিডিও দেয়া হয়েছে।

আসুন তু দেখি ইউটিউব এর ভিডিও কীভাবে আনলিমিটেড ভিউ করবেন(এথিক্যাল ওয়ে)

টিউন করেছেন : 

আমরা জানি অনেকেই আছেন ইউটিউব থেকে আর্নিং পথ খুজেন তার জন্য চুরি করে নিজে বানিয়ে যে যেভাবে পারি ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি  কিন্তু সমস্যা টা হয় তখন যখন আপনার ভিডিও কেউ দেখেনা আর দেখবেই বা কেন...আপনার ভিডিওর যে অবস্থা তা আর দেখার যোগ্যা না...(একটু ফান করলাম)
যা হোক এখন আর ভিডিও ভালো হোক আর না হোক এই নিয়ে আর মাথা ঘামাতে হবেনা জাস্ট এখন থেকে চিন্তা করুন যে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন কিনা...ব্যাস ইউটিউবে ভিডিও আপলোড হল এখন চিন্তা করতেছেন ভাইয়া ভিডিও তু আপলোড করলাম তারপর ...
তারপর আর কিছুনা আপনার যদি একটা ওয়ার্ডপ্রেস সাইট থাকে তাহলেই হল আপনি মনে করেন আপনার সাইটে ভিসিটর ডেইলি আসে ২ থেকে ৩ হাজারের মত আপনি তু আর আপনার সাইটের জন্যে গুগল এডসেন্স পান নি তার কারন ও আছে কারন আপনি আপনার সাইটে ও কপি পেস্ট মেরেই সাইট বানিয়েছেন সো এখানেও সম্ভব না গুগল থেকে আর্নিং করা তু কীভাবে সেটা কে একটা ট্রিক্স খাটিয়ে আর্নিং পথ সুগম করবেন...?
আমি জানিনা এটা সবাই জানে কিনা বা আমি নিজেই একদিন চিন্তা করলাম এটারে যদি এইভাবে ব্যবহার করি তাহলে কেমন হয় আমি ঐ রাতেই এটা ব্যবহার করার পরে আমার সাইটে যত ভিসিটর ছিল আমার ইউটিউব ভিউ ও তত ছিল কারন আমার আজকের এই ট্রিকের পরে আপনার সাইটে যত ভিসিটর আসবে পার ভিসিটর এর জন্যে আপনিও এখন থেকে একটা করে ভিউ পাবেন।ধরেন আপনার সাইট ভিসিটর ২০০০ হাজার আসলো তাহলে আপনি যে ভিডিও টাকে মডিফাই করছিলেন আমার ট্রিক অনুযায়ী সেই ভিডিওর ভিসিটর ও সমান ভিউ হবে...(আমার মনে হয় এটা চরম একটা ট্রিক্স)

কীভাবে

এটার জন্যে আপনার যা যা লাগবে
  • আপনার একটা ইউটিউব চ্যানেল।
  • আপনার একটা ওয়ার্ডপ্রেস সাইট(আপনি ডেভোলোপার হলে আলাদা কথা যেহেতু আমি ডেভলোপার না তাই আমি প্লাগিন এর উপরেই আবাদত ভরসা)।
  • আপনার একটা প্লাগিন ইন্সটল করে নিতে হবে।

প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেসে সাইটে লগিন করেন তারপর আপনার প্লাগিন অপশন থেকে >নিউ প্লাগিন অপশন এ যান> তারপর "Shortcodes Ultimate" নামের একটা প্লাগিন আছে সেটাকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ইন্সটল দেন।

তারপর আপনি দুইভাবে আপনার ইউটিউভ ভিউ বাড়াতে পারেন
  • ইউজেট ব্যবহার করে
  • আপনার যে পোস্ট করেছেন সে পোস্ট রিলেটেড ভিডিও আপনি আগেই ইউটিউবে আপলোড করে সেটাকে লিংক আপ করে

সেটাপ প্রক্রিয়া

আপনি যদি ইউজেট থেকে আপনার ভিউ বাড়াতে চান
  • তাহলে নতুন একটা Text editor নিয়ে সেখানে আমার এই কোড টি বসিয়ে দেন সাইডবারে
  • [su_youtube url="এখানে আপনার ইউটিউব ভিডিও লিংক" width="300" height="300" autoplay="yes"]

ব্যাস হয়ে গেলো

আর যদি পোস্ট থেকে ভিউ বাড়াতে চান
তাহলে প্রথমে পোস্ট এ যান
তারপর  আমার পিকচার গুলা অনুযায়ি কাজ করুন আমার মনে হয়না আর তেমন প্রবলেম হবে ইউটিউব ভিউ নিয়ে...

আমার পরবর্তী টিউন হবে
  1. কীভাবে কারো ভিডিও চুরি করে এনেও আপনার সাইটে দিলে আপনার চ্যানেলের ভিডিও উল্টো ভিউ হবে।
  2. কীভাবে আনলিমিটেড সাবস্ক্রাইভ বাড়াবেন সাবস্ক্রাইব বাটন লক করে কোন ভিডিও এর সাথে
কোন প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন

ভিউ নিরীক্ষা করবে ইউটিউব

ইউটিউবে প্রচারিত ভিডিও ভিউ বাড়াতে নানা কারসাজি চলে। এবার তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে বলে ঘোষণা দিয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ার সাইটটি। এখন থেকে শেয়ার করা ভিডিওগুলোর ওপর নিয়মিত বিরতিতে নিরীক্ষা কার্যক্রম চালানোর কথা জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।
এর মাধ্যমে ভিডিওগুলো কতবার সত্যিকার অর্থে ভিউ করা হচ্ছে সেই সংখ্যাটি সঠিকভাবে জানা যাবে। একই সঙ্গে কারচুপি ঠেকাতে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
অভিযোগ রয়েছে, অনেক ইউটিউব ব্যবহারকারী নিজেদের ভিডিও ভিউয়ার বাড়ানোর জন্য বিশেষ প্রোগামের মাধ্যমে ভুয়া এবং স্বয়ংক্রিয়ভাবে ভিউ যোগ করছেন। এ জন্য গুগল ইউটিউবে স্প্যাম ভিউ স্ক্যানিং সিস্টেম চালু করছে।
এক ব্লগ পোস্টে ইউটিউব কর্তৃপক্ষ জানায়, অনেক ভিডিও আপলোডকারী তাদের ভিডিও ক্লিপের জনপ্রিয়তা প্রমাণের জন্য অসমর্থিত উপায়ে ভিডিও ভিউ বাড়াচ্ছে। যদিও এ সংখ্যা খুব বেশি না। এ প্রবণতা রোধ করতে প্রতিটি ভিডিও নিরীক্ষা করে দেখা হবে।
যে সব প্রতিষ্ঠান ফেইক ভিউ বিক্রি করছে তাদের ব্যাপারেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। তবে কি ব্যবস্থা নেয়া হবে সে কথা জানানো হয়নি।
সূত্র : টেক শহর